Sunday Dua of Imam Zainul Abideen (AS)
রবিবারের দোয়া - ইমাম জাইনুল আবেদিন (আ.)
The supplications of Imam Zainul Abedin (AS) are known for their spiritual depth and steadfast faith in Allah. This supplication of his is essentially a unique reflection of self-protection, guidance to the right path, and complete reliance on Allah's mercy.
ইমাম জাইনুল আবেদিন (আ.)-এর দোয়াগুলো আধ্যাত্মিক গভীরতা এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের জন্য পরিচিত। তাঁর এই দোয়াটি মূলত আত্মরক্ষা, সঠিক পথের দিশা এবং আল্লাহর রহমতের ওপর পূর্ণ নির্ভরতার এক অনন্য প্রতিফলন।
العربية
বাংলা
English
بِسْمِ اللهِ الرَّحْمَانِ الرَّحِيْمِ
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে।
بِسْمِ اللهِ الَّذِيْ لَا أَرْجُوْ إِلَّا فَضْلَهُ
আল্লাহর নামে (শুরু করছি), যাঁর অনুগ্রহ ব্যতীত আর কিছুই কামনা করি না,
وَ لَا أَخْشَى إِلَّا عَدْلَهُ، وَ لَا أَعْتَمِدُ إِلَّا قَوْلَهُ
যাঁর ন্যায়বিচার ব্যতীত অন্য কিছুকে ভয় পাই না, যাঁর বাণী ব্যতীত অন্য কিছুর ওপর নির্ভর করি না,
وَ لَا أُمْسِكُ إِلَّا بِحَبْلِهِ
এবং যাঁর রজ্জু (একনিষ্ঠতা ও মহব্বত) ব্যতীত অন্য কিছু আঁকড়ে ধরি না।
بِكَ أَسْتَجِيْرُ يَا ذَا الْعَفْوِ وَ الرِّضْوَانِ مِنَ الظُّلْمِ وَ الْعُدْوَانِ
হে ক্ষমা ও সন্তুষ্টির মালিক! আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি জুলুম ও শত্রুতা হতে,
وَ مِنْ غِيَرِ الزَّمَانِ، وَ تَوَاتُرِ الْأَحْزَانِ، وَ طَوَارِقِ الْحَدَثَانِ
সময়ের মন্দ পরিবর্তন, অবিরাম দুঃখের প্রবাহ এবং অনাকাঙ্ক্ষিত অশুভ পরিস্থিতি হতে।
وَ مِنِ انْقِضاءِ الْمُدَّةِ قَبْلَ التَّأَهُّبِ وَ الْعُدَّة
আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি আখেরাতের প্রস্তুতির পূর্বে পৃথিবীতে আয়ুষ্কাল শেষ হওয়া হতে।
وَ إِيَّاكَ أَسْتَرْشِدُ لِمَا فِيْهِ الصَّلَاحُ وَ الْإِصْلَاحُ
কেবল আপনার নিকটই সেই সত্যের পথনির্দেশ চাই যাতে জীবনের কল্যাণ ও সংশোধন রয়েছে,
وَ بِكَ أَسْتَعِيْنُ فِيْمَا يَقْتَرِنُ بِهِ النَّجَاحُ وَ الْإِانْجَاحْ
এবং কেবল আপনার নিকটই সাহায্য প্রার্থনা করি যার মধ্যে চূড়ান্ত সফলতা ও কৃতকার্যতা রয়েছে।
وَ إِيَّاكَ أَرْغَبُ فِيْ لِبَاسِ الْعَافِيَةِ وَ تَمَامِهَا
কেবল আপনার নিকট থেকেই পরিপূর্ণ সুস্থতা ও তা পূর্ণ করার আশা রাখি,
وَ شُمُوْلِ السَّلَامَةِ وَ دَوَامِهَا
এবং নিরাপত্তার বিস্তৃতি ও তার স্থায়িত্ব কামনা করছি।
وَ أَعُوْذُ بِكَ يَا رَبِّ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنِ
হে আমার প্রতিপালক! শয়তানের কুমন্ত্রণা হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
وَ أَحْتَرِزُ بِسُلْطَانِكَ مِنْ جَوْرِ السَّلَاطِيْنِ
আপনার অসীম ক্ষমতার ছায়াতলে আশ্রয় গ্রহণ করছি অত্যাচারী ও স্বৈরাচারী শাসকদের জুলুম হতে।
فَتَقَبَّلْ مَا كَانَ مِنْ صَلَاتِيْ وَ صَوْمِيْ
অতএব (হে আল্লাহ!) আমার নামাজ ও রোজা কবুল করুন।
وَ اجْعَلْ غَدِيْ وَ مَا بَعْدَهُ أَفْضَلَ مِنْ سَاعَتِيْ وَ يَوْمِيْ
আমার আগামীকাল ও তার পরবর্তী দিনগুলোকে আজকের মুহূর্ত ও দিন হতে উত্তম করুন।
وَ أَعِزَّنِيْ فِيْ عَشِيْرَتِيْ وَ قَوْمِيْ
আমাকে আমার আত্মীয়-স্বজন ও নিজ জাতির মধ্যে সম্মানিত করুন।
وَ احْفَظْنِيْ فِيْ يَقْظَتِيْ وَ نَوْمِيْ
আমাকে জাগ্রত ও ঘুমন্ত—উভয় অবস্থায় (সকল বিপদ হতে) রক্ষা করুন।
فَأَنْتَ اللهُ خَيْرٌ حَافِظاً، وَ أَنْتَ أَرْحَمُ الرَّاحِمِيْنَ
নিশ্চয়ই আল্লাহ হিসেবে আপনিই শ্রেষ্ঠ রক্ষাকারী এবং দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু।
اللهُمَّ إِنِّيْ أَبْرَأُ إِلَيْكَ فِيْ يَوْمِيْ هذَا وَ مَا بَعْدَهُ مِنَ الْآحَادِ
হে আল্লাহ! নিশ্চয়ই আমি আজকের এই দিনে এবং পরবর্তী সকল রবিবারে আপনার নিকট বিমুখতা ঘোষণা করছি
مِنَ الشِّرْكِ وَ الْإِلْحَادِ
সকল প্রকার শিরক এবং কুফরী বা নাস্তিক্যবাদ হতে।
وَ أُخْلِصُ لَكَ دُعَائِيْ تَعَرُّضاً لِلْإِاجَابَةِ
আপনার নিকট একনিষ্ঠভাবে দোয়া করছি কবুল হওয়ার ঐকান্তিক আশায়।
وَ أُقِيْمُ عَلَى طَاعَتِكَ رَجَاءً لِلْإِاثَابَةِ
পুণ্যের প্রত্যাশায় আপনার আনুগত্যে নিজেকে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করছি।
فَصَلِّ عَلَى مُحَمَّدٍ خَيْرِ خَلْقِكَ، الدَّاعِيْ إِلَى حَقِّكَ
অতএব আপনার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি ও সত্যের পথে আহ্বানকারী মুহাম্মদ (সা.)-এর ওপর দরুদ বর্ষণ করুন।
وَ أَعِزَّنِيْ بِعِزِّكَ الَّذِيْ لَا يُضَامُ
আমাকে আপনার সেই সম্মান ও মর্যাদায় ভূষিত করুন যা কখনো লাঞ্ছিত হয় না।
وَ احْفَظْنِيْ بِعَيْنِكَ الَّتِيْ لَا تَنَامُ
আপনি আপনার সেই জাগ্রত দৃষ্টির মাধ্যমে আমাকে রক্ষা করুন যা কখনো তন্দ্রাচ্ছন্ন হয় না।
وَ اخْتِمْ بِالْإِنْقِطَاعِ إِلَيْكَ أَمْرِيْ، وَ بِالْمَغْفِرَةِ عُمْرِيْ
আমার সকল বিষয়কে সৃষ্টির মায়া ছিন্ন করে আপনার সাথে সম্পৃক্ত করুন এবং ক্ষমার মাধ্যমে আয়ু শেষ করুন।
إِنَّكَ أَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمِ
নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল ও অসীম দয়ালু।